সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার বাংলাদেশে বন্ধ হলো পাবজি গেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে বন্ধ করে দেয়া হয়েছে অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ড’ (পিইউবিজি)। যেটা পাবজি গেম নামেই বেশি পরিচিত। ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের আবেদনের প্রেক্ষিতে গেইমটি ডাউনলোড করার সুযোগ বন্ধ করে দিয়েছে বিটিআরসি।

শুক্রবার পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম পাবজি বন্ধের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

তিনি জানান, নাগরিকদের মতামতের ভিত্তিতেই পাবজির নানা নেতিবাচক সাইকোসোশ্যাল প্রাযুক্তিক প্রভাবের কারণে এই গেম বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এই গেম এখন আর বাংলাদেশে বসে খেলা যাবে না।

দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোলের তৈরি গেমটি। অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এটি। এই গেমে মানুষ হত্যা, অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন কর্মকাণ্ড করা হয়। যা একসময় আসক্তিতে পরিণত হয়। শুধু তাই নয়, এটি কিশোর-কিশোরীদের সহিংস করে তুলে। সমাজে এর নেতিবাচক প্রভাব ও শিক্ষার্থীদের সহিংস হওয়ার হাত থেকে বাঁচাতে গেমটি বন্ধের দাবি ওঠে বিভিন্ন মহলে।

উল্লেখ্য, ইতোমধ্যে চীন, নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান এবং ভারতের কয়েকটি রাজ্যে এই গেম নিষিদ্ধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ