সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

দাওয়াতি সফরে কাতার পৌঁছেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিনিধি

দেশের খ্যাতিমান ওয়ায়েজ পীরে কামেল মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাওয়াতি সফরের উদ্দেশ্যে কাতার পৌঁছেছেন।

গতকাল ২০ অক্টোবর কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দুপুর ৩ টায় দেশ ত্যাগ করেন কওমি ফোরামের শীর্ষ সমন্বয়ক ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

এসময় তাকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের শিক্ষা সচিব মুফতি শহিদুল ইসলাম জাফরী, মুফতি সালাউদ্দিন মাসুদসহ বিশিষ্ট আলেমগণ।

জানা যায়, সাতদিনের দাওয়াতি সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফিরবেন অধ্যক্ষ মিজানুর রহমানের (দেওনা হযরত) খলিফা ও মজলিসে তালিমুস সুন্নাহ'র মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

উল্লেখ্য, প্রতিবছর ধারাবাহিকভাবে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনটি দাওয়াতি সফর করেন মধ্যপ্রাচ্যের স্বর্গ কাতারে। এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর কাতারের ধর্মপ্রাণ মুসলমানদের দাওয়াতি চাহিদা পূরণে দেশের মাটি ছেড়ে ৬ হাজার মাইল দূরে অবস্থান করছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ