রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

ওমর ফারুক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগের সদ্য সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। বিআইএফইউ’র প্রধান আবু হেনা মুহা. রাজী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোর কাছে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, ওমর ফারুক চৌধুরী, তার স্ত্রী শেখ সুলতানা রেখা, ছেলে আবিদ চৌধুরী, মুক্তাদির আহমেদ চৌধুরী ও ইশতিয়াক আহমেদ চৌধুরীর ব্যাংক হিসাব থেকে কোনও টাকা উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।

একই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান লেক ভিউ প্রোপার্টিজ ও রাও কনস্ট্রাকশনের হিসাবের লেনদেনও স্থগিত চেয়েছে এনবিআর।

এর আগে গত ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাবের তথ্য তলব করে এনবিআর। তিন কার্যদিবসের মধ্যে তার ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য পাঠাতে বলা হয় সে সময়।

প্রসঙ্গত, ক্যাসিনো ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের শুরুতে জনসম্মুখে বিতর্কিত বক্তব্যের পর অনেকটা আড়ালে চলে যান ওমর ফারুক চৌধুরী। বিপুল অর্থের বিনিময়ে কমিটি দেয়া, চাঁদাবাজির টাকার ভাগ বসিয়ে বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এরই ভিত্তিতে গতকাল রোববার রাতে গণভবনের বৈঠকে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ