বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিসিবির জরুরি বৈঠক আজ, ক্রিকেটারদের পক্ষে মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রিকেটারদের ১১ দফা দাবিতে করা ধর্মঘটের ঘোষণার উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বেক্সিমকোর ধানমন্ডির অফিসে বোর্ডের উচ্চপর্যায়ের অনানুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

বৈঠকে মঙ্গলবার দুপুর ১২টায় বোর্ডে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাজমুল হাসান পাপন পরিস্থিতি নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার দুপুরের আগে বোর্ডে যাবেন।

বিসিবি কর্তাদের অনানুষ্ঠানিক আলোচনায় ক্রিকেটারদের এমন আচরণে বিস্ময় প্রকাশ করা হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা বিস্মিত, হতবাক। তাদের ধারণা, এটা ক্রিকেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

তিনি বলেন, বোর্ডের কাছে লিখিতভাবে কোনো দাবি আকারে পেশ করলেও তা নিয়ে অবশ্যই কথা হতো। কিন্তু তা না করে সরাসরি আলটিমেটাম দেয়া। আমরাও চাই বিষয়টির মীমাংসা হোক। এজন্যই মঙ্গলবার (আজ) বোর্ডে বসব আমরা। সেখানেই হয়তো বসে সব কিছু ঠিক হবে।

এদিকে মাশরাফি বিন মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানিয়েছেন, অনেকেই প্রশ্ন করছেন, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।

মাশরাফি উল্লেখ করেন, ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনো আছি। আজকের (গতকাল) পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম। মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না।

অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি। তবে আমার উপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড়ো কথা। সব কটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফি বিন মুর্তজা, ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকব।

ক্রিকেটারদের ১১ দফার দাবির মধ্যে রয়েছে- খেলোয়াড়দের বেতন বাড়ানোসহ ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো, চুক্তিভুক্ত খেলোয়াড়দের সংখ্যা বাড়ানো, বিসিবির গ্রাউন্সম্যান থেকে শুরু করে অন্যান্য বেতনভুক্ত কর্মীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিসহ আরো কয়েকটি দাবি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ