মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

পুরুষদের জন্য আংটি ব্যবহারের বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আংটি ব্যবহার এখন ফ্যাশন হয়ে গেছে। পুরুষরা নানান রকমের আংটি পরিধান করে। ইসলাম কি বলে এ বিষয়ে।

পুরুষগণ রুপার আংটি ছাড়া অন্য কোনো বস্তুর আংটি ব্যবহার করতে পারবে না। আর রুপার আংটিও এক মিছকাল তথা সাড়ে চার মাষা, যা গ্রামের ওজনে ৪.৩৭৪ গ্রাম হয়- এর কম হতে হবে। হাদীস শরীফে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন-

أَنّ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ رَأَى عَلَى بَعْضِ أَصْحَابِهِ خَاتَمًا مِنْ ذَهَبٍ، فَأَعْرَضَ عَنْهُ، فَأَلْقَاهُ وَاتّخَذَ خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَقَالَ: هَذَا شَرّ، هَذَا حِلْيَةُ أَهْلِ النّارِ، فَأَلْقَاهُ، فَاتّخَذَ خَاتَمًا مِنْ وَرِقٍ، فَسَكَتَ عَنْهُ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে স্বর্নের আংটি পরিহিত অবস্থায় দেখে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন।

এরপর তিনি লোহার আংটি বানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আরো মন্দ। এটা তো জাহান্নামীদের অলঙ্কার। অতপর তিনি সেটিও ফেলে দিয়ে রুপার আংটি পরলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরব রইলেন। -মুসনাদে আহমাদ, হাদীস ৬৫১৮

অবশ্য লোহা, তামা ইত্যাদির উপর যদি রুপার প্রলেপ থাকে তাহলে পুরুষগণ সে আংটি পরিধান করতে পারবে।

-ফাতাওয়া খানিয়া ৩/৪১৩; আলমুহীতুল বুরহানী ৮/৪৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৩৫; রদ্দুল মুহতার ৬/৩৬০; মাজমাউল আনহুর ৪/১৯৭; মিরকাতুল মাফাতীহ ৮/৩৫৩। আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ