মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে রক্ষা পেতে করনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বর্তমানে ফেসবুকের আইডি হ্যাক করে অপকর্ম করা হচ্ছে। উল্টা-পাল্টা ছবি ও স্ট্যাটাস দিয়ে নষ্ট করা হচ্ছে ইমেজ। ব্ল্যাকমেইল, সম্মানহানি বা চাঁদাবাজি পর্যন্ত গড়াচ্ছে। তাই নিজের আইডিকে রক্ষা না করলে যেকোনো সময় আপনিও পরে যেতে পারেন মারাত্মক বিপদে।

ফেসবুকের আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ: ১. Two factor authentication অন করুন। এটা Settings এ ঢুকে Security and Logon এ পাবেন। একটা মোবাইল নাম্বার যোগ করুন যেটাতে আপনার কন্ট্রোল রয়েছে। বিদেশ ভ্রমণের সময় কিছু কোড জেনারেটেড করে রাখুন, যাতে জরুরী সময় ব্যবহার করতে পারেন।

২. সবার আগে গোপনীয় ও সেন্সেটিভ কনভারসেশনগুলো সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। হ্যাকড হয়ে গেলে এইসব কনভারসেশনগুলো দিয়ে হ্যাকাররা ব্ল্যাকমেইল করতে পারে বা ফিনান্সিয়াল তথ্যগুলো হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে পারে। ৩. ফিশিং লিংকগুলো চিনতে চেষ্টা করুন এবং পরিহার করুন।

৪. জাতীয় পরিচয়পত্র মোতাবেক ফেসবুক প্রোফাইল বানান বিশেষ করে জন্মতারিখ ও নাম সঠিক করে লিখুন; যেমন, ‘angel’, ‘তানিশা’, ‘ভোরের পাখি’, ‘অচেনা বালক’, ইত্যাদি নাম পরিহার করুন; নতুবা ফেসবুক অথরিটি পরে মিথ্যা বা ফেক ভেবে বিপদের সময় সাড়া নাও করতে পারে।

৫. সবাই নিজের প্রোফাইলের লিংকটা মনে রাখুন এবং নিউমেরিক আইডিটা কোথাও টুকে রাখুন যাতে হ্যাকড হয়ে গেলেও এটা রেফারেন্স হিসেবে রাখা যায়। ৬. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট কপি অজ্ঞাত কাউরে দিবেন না বা যাকে দিচ্ছেন তাকে এই কপির অপব্যবহার রোধে সতর্ক করুন, নইলে এই কপি ব্যবহার (submit) করে স্পামাররা আপনার আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিবে।

৭. Settings এ ঢুকে Security and Logon-এ WHERE YOU'RE LOGGED ON দেখুন। অপরিচিত কোন ডিভাইস থেকে আপনার আইডি ব্যবহার করা হচ্ছে কিনা সেটা দেখুন। হয়ে থাকলে সেই ডিভাইসগুলো রিমুভ করুন। ৮. পারলে Settings এ ঢুকে Security and Logon-এ SETTING UP EXTRA SECURITY তে ৩/৫ জন বিশ্বস্ত contact যোগ করুন।

৯. যে মেইল আইডি দিয়ে ফেসবুক প্রোফাইল খুলেছেন সেটার পাসওয়ার্ড মনে রাখুন এবং সেটা নিরাপদে রাখুন। পারলে সেটারও টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন। অনেক পুরনো Yahoo মেইল দিয়ে প্রোফাইল খুলে থাকলে এখুনি Yahoo মেইলটি পরিবর্তন করে Gmail বা অন্য নিরাপদ মেইল ব্যবহার করুন। Yahoo মেইলটি হ্যাকড হওয়ার সম্ভাবনা বেশি।

১০. যেকোনো সহায়তার জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের হটলাইনে ০১৭৬৯৬৯১৫২২ কল করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ