মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

১০ হাজার বছরের হিসাব ২ মিনিটে করবে গুগলের কম্পিউটার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তিবিদদের স্বপ্নের কম্পিউটার ‘কোয়ান্টাম’ তৈরির দাবি করেছে গুগল।

গুগল জানায়, সাধারণ একটি কম্পিউটার যে হিসাব করতে ১০ হাজার বছর সময় নেবে কোয়ান্টাম কম্পিউটার সেটি দুই মিনিটেরও কম সময়ে (২০০ সেকেন্ড) শেষ করবে!

সাধারণ কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা দিয়ে। বাইনারি পদ্ধতিতে সংখ্যা মাত্র দুটি- ০ ও ১। এই দুটি সংখ্যা দিয়েই যাবতীয় কাজ করে এখনকার কম্পিউটার। বর্তমান ব্যবস্থায় প্রতিবার হয় ০ নতুবা ১ ব্যবহার করতে পারে কম্পিউটার।

কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ০ ও ১ দুটিরই প্রতিনিধিত্ব করতে পারে। আবার একই সময়ে একই সঙ্গে ০ ও ১’র প্রতিনিধিত্ব করতে পারে কোয়ান্টাম কম্পিউটার। বিশেষ এই কম্পিউটারের মৌলিক একককে বলা হয় কিউবিটস।

বাইনারি সংখ্যা হিসেবে ০ ও ১ ব্যবহারের অনবদ্য বৈশিষ্ট্যের কারণেই কোয়ান্টাম কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার দ্রুত সমাধান করতে পারে। গুগল এই কম্পিউটার আবিষ্কার করতে ১৩ বছর ধরে চেষ্টা চালিয়েছে।

গুগল কোম্পানির ‘সাফল্যে’ প্রতিযোগী সংস্থাগুলো যারপরনাই ঈর্ষান্বিত। আইবিএম বলছে, ‘গুগল ভুল করছে। তারা যে ১০ হাজার বছরের হিসাবের কথা বলছে, সেটি করতে আসলে আড়াই দিন লাগে!’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ