শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ

আজাদি আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান সুক্কুর থেকে পরবর্তী গন্তব্যে যাত্রা করার আগে ঘোষণা করেন, তিনি আজাদি আন্দোলনে পিছু হটবেন না। তিনি বলেন, আমরা গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই। এ আন্দোলন গণতন্ত্রকে শক্তিশালী করবে।

পাকিস্তানের সুক্কুর এলাকায় আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমরা পিছপা হবো না। আমরা রাজনৈতিক আন্দোলন করেছি। আমাদের অধিকার আদায়ের আন্দোলন করছি।

সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা আন্দোলন চালিয়ে যাবো। মাওলানা ফজলুর রহমান আরো বলেন, দেশের অস্তিত্ব ও সংবিধান বিপদে রয়েছে।আমরা দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চাই। আমরা ইসলামিক আইনকে আরো মজবুত দেখতে চাই এ দেশে।

ডেইলি জং জানায়, মাওলানা ফজলুর রহমান লারকানা থেকে ফিরে সুক্কর থেকে দ্বিতীয় দিনের মার্চ শুরু করেছিলেন, করাচি থেকে মার্চের নেতৃত্ব দেওয়ার জন্য গতরাতে সুক্করে পৌঁছেছিলেন তিনি।

উল্লেখ্য, গতকাল রোববার করাচির টোল প্লাজা থেকে সরকারবিরোধী এ গণবিক্ষোভ শুরু হয়। যেখানে কয়েক লাখ মানুষ উপস্থিত ছিলেন। জমিয়তের পাশাপাশি বিরোধী দলগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীকে এতে দেখা গেছে।

ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ