বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মসজিদে যাওয়ার পথে মুসল্লিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেরালা রাজ্যে ভারতীয় ইউনিয়নের এক মুসল্লিকে মসজিদে যাওয়ার সময় পথে হত্যা করা হয়েছে।

কেরালা রাজ্যের ট্যানর শহরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩৮ বছরের ইসহাক নামের এ ব্যক্তি মসজিদে যাওয়ার পথে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার হন।

টাইমস অফ ইন্ডিয়ার বরাতে জানা যায়, ঘটনার কিছুক্ষণের মধ্যে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। মারাত্মক জখম করার কারণে মারা যান।

ইন্ডিয়ান মুসলিম লীগের নেতারা বলেছে, এ হত্যাকাণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টির কর্মীরা জড়িত রয়েছে। এ ঘটনার পর ট্যানর শহরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

ভারতে এধরণের হামলা এটাই প্রথম নয়। দীর্ঘ দিন যাবত সংখ্যালঘু গোষ্ঠীদের উপর এধরণের হামলা চালানো হচ্ছে। সম্প্রতি এধরণের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

এ মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এ বছরের প্রথমার্ধে ভারতে ধর্মীয় বিদ্বেষের ঘটনা ১৮১ বার ঘটেছে। ক্ষতিগ্রস্তদের দুই-তৃতীয়াংশই ছিলো দলিত সংখ্যালঘু এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে প্রায় ৪০ জন রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ