শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

নওয়াজ শরীফের শারীরিক অবস্থার অবনতি, নেয়া হচ্ছে বিদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হঠাৎ করে রক্তের প্লাটিলেট কমে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ধরে ডিটেনশন সেন্টার থেকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

সেখানে চিকিৎসকরা এখন পর্যন্ত তার অসুস্থতার কারণ খুঁজে বের করতে পাছেন না।

এ কারণে তাকে অন্য কোনো হাসপাতাল অথবা বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছেন তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) শীর্ষ নেতারা।

ইসলামাবাদ হাইকোর্টে তার অন্তর্বর্তীকালীনের জন্য যে আবেদন করা হয়েছিল, তার শুনানি হওয়ার কথা রয়েছে আজ মঙ্গলবার।

২১ অক্টোবর সাবেক ওই প্রধানমন্ত্রীর প্লাটিলেট কমে ২৮ হাজারে নেমে আসে। যা স্বাভাবিকের চেয়ে এক লাখ ২২ হাজার ইউনিট কম।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান জানিয়েছেন, হঠাৎ করে প্লাটিলেট কমে যাওয়ার কারণ এখনও বের করতে পারছেন না চিকিৎসকরা। এ অবস্থায় বাইরে নিয়ে চিকিৎসা করানোর কোনো বিকল্প নেই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ