বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কাশ্মীরে ৬ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কুলগাম জেলায় ছয় শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ছয় শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা।

কাশ্মীর পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার জানায়, গত কয়েক মাসের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। নিহতদের ছয়জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং নির্মাণ শ্রমিক। টুইটারে কাশ্মীর পুলিশ পাঁচ বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। পরে স্থানীয় পুলিশ কর্মকর্তা আরও একজনের নিহতের কথা নিশ্চিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহালনগর গ্রাম থেকে যাওয়া জনা পনেরো শ্রমিকের একটি দল কুলগামের কটরাসু গ্রামে একটি কাঠের বাড়িতে ভাড়া থাকতেন। আপেল বাগিচায় কাজ করতে প্রতি বছরই কাশ্মীরে যেতেন তারা। সন্ধ্যায় তাদের কয়েক জনকে ঘর থেকে বার করে এনে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। নিহত হন পাঁচ জন। তাদের মধ্যে রয়েছেন রফিক শেখ (২৮), কামরুদ্দিন শেখ (৩০), মুরসালিম শেখ (৩০), নইমুদ্দিন শেখ (২৮), রফিকুল শেখ (৩০)। আহত হয়ে অনন্তনাগের হাসপাতালে ভর্তি হন জ়হিরুদ্দিন।

মঙ্গলবারের হত্যাকাণ্ড এমন সময় ঘটলো যখন কাশ্মীরে ২৩ জন ইউরোপীয় এমপি সফরে রয়েছেন। এদিন বিভিন্ন স্থানে পাথর নিক্ষেপ করে বিক্ষোভ হয়। ইউরোপীয় এমপিদের সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, সরকার বিদেশি প্রতিনিধিদের দেখাতে চাইছে, সবকিছু স্বাভাবিক রয়েছে। যদিও এখনও বেশিরভাগ মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং নিরাপত্তাবাহিনীর উপস্থিতিতে দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ