শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ (বুধবার) সকাল ৯টায় একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে অফিসিয়ালি ফল প্রকাশ করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, আমরা সবাই টিম হয়ে কাজ করেছি, যার ফলে খুবই সুন্দরভাবে একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা খুব শিগগির ভর্তি কার্যক্রম শুরু করব। আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক রেজা সেলিম জানান, বুধবার সাড়ে ১০টায় ফল ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।

‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে জানা যাবে। ভর্তি পরীক্ষার ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT RollNo লিখে ১৬২৪২-এ এসএমএস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের admission.sust.edu ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ২৮টি বিভাগে ১৭০৩ আসনের বিপরীতে আবেদন করেন ৭০৫৬২ শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ