বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

২০৫০ সালের মধ্যে তলিয়ে যেতে পারে মুম্বাই, দাবি বিজ্ঞানীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্রুত গতিতে বেড়ে চলেছে সমুদ্রের পানির স্তর। আর এর জেরে ২০৫০ সালের মধ্যে একাধিক শহরে পড়তে চলেছে ভয়ঙ্কর প্রভাব। মুম্বাই শহরও এ তালিকায় রয়েছে। সম্প্রতি এই বিষয়ে এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

নিউ জার্সির সায়েন্স অর্গানাইজেশন ক্লাইমেট সেন্টার গবেষণাটি চালিয়েছে।

গবেষণা অনুযায়ী, পানির স্তর বাড়ার কারণে প্রায় ১৫ কোটি মানুষের উপর প্রভাব পড়তে চলেছে। এমন পরিস্থিতি আসতে চলেছে যে তাদের কাছে থাকার ঘর পর্যন্ত থাকবে না। এমন বেশ কয়েকটি শহর রয়েছে যা পুরোপুরি পানির নিচে ডুবে যাবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, স্যাটেলাইটের মাধ্যমে এই বিষয়ে তথ্য পাওয়া গেছে। যা সঠিক বলে মনে করছেন তারা। এখনও পর্যন্ত যত গবেষণা হয়েছে সেগুলোর মধ্যে এ গবেষণাটি সঠিক বলেও দাবি করছেন তারা।

নতুন গবেষণায় ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ভেসে যাবে বলে মনে করা হচ্ছে। পানিরস্তর বাড়ার জেরে একাধিক এলাকা পানিতে তলিয়ে যাবে।

আন্তর্জাতিক স্তরে কর্মরত এক মাইগ্রেশন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন ভারতের এখন থেকে মানুষকে রিলোকেট করা শুরু করে দেয়া উচিত।

এশিয়ার সবচেয়ে বড় গ্রোথ ইঞ্জিন সাংঘাইও পুরোপুরি পানির তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি আশপাশের শহরও ডুবে যাওয়া সম্ভাবনা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ