বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মইনুল হক মঞ্জুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার টিকাটুলি এলাকায় কার্যালয় থেকে এই ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

বাহিনীর কমান্ডিং অফিসার লে. ক. শাফি বুলবুল বলেন, অভিযান চালিয়ে কাউন্সিলরের কার্যালয় থেকে দুটি আগ্নেয়াস্ত্র, মদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

অবৈধ ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযানের অংশ হিসেবেই আজ মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে গত সন্ধ্যায় ওয়ারী থানায় মঞ্জুর বিরুদ্ধে মামলা করেছেন টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের মো. রনি নামের এক ব্যবসায়ী। মামলার অভিযোগে তিনি বলেছেন, মঞ্জু তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

পৃথক দুই থানায় মঞ্জুর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। র‍্যাব কর্মকর্তা জানান, মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হবে।

দখল, চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের মাধ্যমে মঞ্জু লাখ লাখ টাকা আয় করে হুন্ডির মাধ্যমে আমেরিকায় তার পরিবারের কাছে পাচার করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ