বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পরিবেশবাদী পুরস্কার গ্রহণে অস্বীকৃতি থানবার্গের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ একটি পরিবেশবাদী পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক ইনস্টাগ্রাম বিবৃতিতে তিনি জানিয়েছেন, জলবায়ু আন্দোলনের জন্য পুরস্কার নয়, প্রয়োজন ক্ষমতায় থাকা মানুষের বিজ্ঞানের কথা শোনা। খবর দ্য গার্ডিয়ানের।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, জলবায়ু আন্দোলনের আর কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমাদের যা প্রয়োজন তা হল, আমাদের রাজনীতিবিদ ও ক্ষমতায় থাকা মানুষ যেন বর্তমান ও প্রাপ্ত সবচেয়ে ভালো বিজ্ঞানের কথা শোনেন।

মাত্র ১৬ বছর বয়সে গ্রেটা থানবার্গ বিশ্বে চলমান জলবায়ু আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন। ২০১৮ সালের আগস্টে প্রতি শুক্রবার সুইডেনের পার্লামেন্টের সামনে একটি প্লাকার্ড নিয়ে অবস্থান নিয়ে আলোচনায় আসেন তিনি।

ওই প্লাকার্ডে লেখা ছিল, ‘জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট।’ এই কিশোর জলবায়ু আন্দোলনকর্মীর ডাকে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ কর্মসূচিতে সাড়া দিয়েছেন বিশ্বের কয়েক লাখ মানুষ।

সম্প্রতি একটি আঞ্চলিক আন্তঃসংসদীয় সহযোগিতা সংস্থা নরডিক কাউন্সিল স্টকহোমে তাকে একটি সম্মাননা দেয়। সুইডেন ও নরওয়তে তার ভূমিকার জন্য সংস্থাটির বার্ষিক পরিবেশ পুরস্কার তাকে প্রদান করার ঘোষণা দেয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য প্রায় ৫২ হাজার ডলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ