বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ জবিতে তিন মাসব্যাপী কুরআন শিক্ষার আসর শুরু ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকার ব্যর্থ’ ‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পেঁয়াজের ঝাঁঝ লেগেছে ডিম-রসুনেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় এক মাস ধরে অস্থিতিশীল পেঁয়াজের বাজার। এবার পাল্লা দিয়ে নতুন করে বেড়েছে ডিম ও রসুনের দামও।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারী বিক্রি ছিলো ১৩৫-১৪৫ টাকা কেজি। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকা কেজিতে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ১৪০-১৫৫ টাকা কেজিতে। আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে।

এদিকে লেয়ার মুরগির ডিমের হালি এখন ৪০ টাকা আর ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৫০ টাকা। খুচরা বাজারে সে দাম রাখা হচ্ছে ১০ থেকে ১৫ টাকা বেশি। পাশাপাশি নতুন করে দাম বাড়ছে রসুনেরও।

বৃহস্পতিবার বাজারে দেশি রসুন প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা দরে। বিদেশি রসুন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে। খুচরা বাজারে রসুনের দাম বিক্রি হচ্ছে কেজিতে ১৫-২০ টাকা বেশি দরে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, পেঁয়াজের ছোঁয়াতেই বাড়ছে রসুনের দামও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ