শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

রাসূল সা.কে কটূক্তি: বিপ্লবসহ ৩ জনের রিমান্ড শেষে কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলায় রাসূল সা. কে ফেসবুকে কটূক্তির দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হওয়া বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ ৩ জনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাতে আদালতে হাজির করার পর আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মুহা. সানাউল হক এর আদালতে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, হ্যাকার রাফসান ইসলাম শরীফ ও মুহা. ইমনকে রিমান্ড শেষে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, আসামিদের পক্ষে জামিনের আবেদন করেছি। আগামী রোববার শুনানি হলে আসামিদের জামিন পাব বলে আশা করি। কারণ ইতোমধ্যে পুলিশ নিশ্চিত করেছে, বিপ্লবের আইডি হ্যাক হয়েছে। সেই মর্মে আমরা গত ১৮ অক্টোবর বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। সুতরাং আমি মনে করি বিপ্লবের জামিনে কোন আইনগত বাধা থাকবে না।

উল্লেখ্য, ভোলায় বোরহানউদ্দিনে রাসূল সা. কে ফেসবুকে কটূক্তির ঘটনায় গত ২০ অক্টোবর বোরহানউদ্দিনে জনতা পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়। এছাড়াও এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ