শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

'শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরই কথা বলতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভিপি নুরুল হক নুর বলেন, শিক্ষার্থী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদেরই কথা বলতে হবে। ডাকসু বা শিক্ষকদের কয়েকজন প্রতিবাদ করলেও কোনো পরিবর্তন হবে না। কোনো শিক্ষার্থী নির্যাতনের শিকার হলে তাকেই আগে কথা বলতে হবে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণরুম-গেস্টরুমে নির্যাতন নিপীড়ন বন্ধে ও প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবিতে অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক উন্মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আারও বলেন, ছাত্রলীগের এক সময় গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আমরা তা অস্বীকার করছি না। কিন্তু গত বিশ বছরের অবদান কী? কোনো অবদান নেই। বরং শিক্ষার্থীদের কাছে তারা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দুর্নীতির বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, সেই অভিযানে শুধু যুবলীগকে ধরলে হবে না, ছাত্রলীগের লাগামও টেনে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এসময় শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তামজীমউদ্দীন খান, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ