শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

সেনাবাহিনীকে নিয়ে কবিতা লেখায় মিয়ানমারের ৫ কবির জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সেনাবাহিনীকে নিয়ে মজা করে কবিতা লিখায় কাব্যদলের পাঁচ সদস্যকে বুধবার (৩০ অক্টোবর) কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত।

জানা যায়, কাব্য, হাস্যরস ও নাচের যৌথ সমন্বয়ে পরিবেশিত থাংগিয়াতের মাধ্যমে সামরিক বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।

৫ কবির প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের পরিবেশনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করায় আরো তিন সদস্যকেও অভিযোগের মুখোমুখি হতে হয়েছে।

পাঁচ কবি হলেন- কেই খিন তুন, জেই য়ার লউইন, পেয়িং পিয়ো মিন, পেয়িং ইয়ে থু ও জ লিন এইটুট।

ওই পরিবেশনায় সংসদে সেনাবাহিনীর অংশীদারিত্বের কঠোর সমালোচনা করা হয়। দর্শককে সামরিক জ্যাকেট পরা একটি কুকুরের ছবিও দেখানো হয়।

রায় ঘোষণায় সময় বিচারক বলেন, এটি যে উদ্দেশ্যবিহীন ছিল না, জনসমক্ষে তাদের পরিবেশনার শব্দগুচ্ছেই তা প্রমান হয়। তবে কাব্যদলের ৫ সদস্যই কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

কাব্যদলের সদস্য জেই য়ার লউইন বলেন, আমি এই বিচার বিভাগের কর্তৃত্বকেই স্বীকৃতি দিচ্ছি না। সাজা একদিনেরই হোক, কী এক বছরের কোনো পার্থক্য নেই।

এদিকে এই রায়কে সাংঘাতিক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি দক্ষিণপূ-র্ব এশিয়ার গবেষণা পরিচালক জোয়ানে মেরিনার বলেন, ব্যঙ্গধর্মী পরিবেশনার কারণে লোকজনকে শাস্তি দেয়াই বোঝাচ্ছে মিয়ানমারে বাকস্বাধীনতার কী নাজুক অবস্থা। এ শিল্পীরা বিবেকের কাছে বন্দি।

তিনি বলেন, তারা এর মধ্যেই ছয় মাস জেল খেটেছে। কেননা মিয়ানমারের কর্তৃপক্ষের চামড়া এতটাই পাতলা যে তারা সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ