রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

জামালপুরে দলবদ্ধ কুকুরের কামড়ে আহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর শহরে দলবদ্ধ কুকুরের কামড়ে সাংবাদিকসহ ২৬ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে, জেলা হাসপাতাল ও পৌরসভায় ভ্যাকসিন না থাকায় আহতরা বিপাকে পড়েছেন বলে জানা গেছে। পরে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা দেয়া হয়।

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় কামড়ের এ ঘটনা ঘটে।

এদিন শহরের পাঁচরাস্তা মোড়, সর্দারপাড়া, শেখের ভিটা, বগাবাইদ, কাচারি পাড়া, শাহাপুর, পাথালিয়া ও চন্দ্রা এলাকায় দলবদ্ধ হয়ে মানুষদের কামড়াতে থাকে কুকুরেরা।

কুকুরের কামড়ে আহতদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন মেহেদী হাসান নামে এক সংবাদ কর্মী।

আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফয়সাল আহমেদ।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি এ বিষয়ে জানিয়েছেন, কুকুর নিধনে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও আক্রান্তের সংখ্যা যেহেতু বাড়ছে, এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

জামালপুর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, সকাল থেকেই কুকুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত আমরা ২৬ জন রোগী পেয়েছি। এর মধ্যে ১৬ জন শিশু ও ১০ জন প্রাপ্তবয়স্ক। এখনো রোগী আসছে। সকাল পর্যন্ত ভ্যাকসিন সরবরাহ ছিল। এখন ভ্যাকসিন সরবরাহ নেই বিধায় রোগীরা বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ