সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

হাসান ইনাম-এর ছোটগল্প : ইন্টারভিউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান ইনাম
গল্পকার

নাবিল ছেলেটার নাম। ছোটখাট ছিপছিপে গড়নের। উচ্চতা বেশি নয়। নাকটা একটু খর্বাকৃতির। চোখদুটো নিষ্প্রাণ । অবিশ্বাসী। নাবিল হাঁটছে। হাতে ব্যাগ। দ্রুত পা ফেলছে। নাবিল কী পালাচ্ছে? ফোঁস ফোঁস শব্দ হচ্ছে কোথাও .. । কোথায় ?

নাবিল নিশ্বাস ফেলছে ঘনঘন। বাতাস নেই। আলো নেই । সব নিথর। নিস্তব্ধ। নাবিল শুধু হাঁটছে। গন্তব্য নেই। নাবিলের পদছাপ বলছে নাবিল বিপর্যস্ত। এলোমেলো পদছাপ বলছে নাবিল পরাজিত। নাবিল থেমে গেলো। নাবিল বসে পড়লো রাস্তার ওপর। রাষ্ট্রের উপর। নাবিল থুথু ফেললো ময়লার স্তুপে। দুর্নীতির স্তুপ।

আমরা একটু পেছনের গল্পে যাই। নাবিল তখন বাসা থেকে বের হয়েছে। জোব্বায় মেখেছে আতর। আর-রিহ্যাবের আতর। সুঘ্রাণ বহুক্ষণ স্থায়ী হয়।

নাবিল কোরআন পড়ছিলো। আজকে পড়ার ফাঁকেই ঘড়ির দিকে নজর পড়ে। তড়িঘড়ি জোব্বা গায়ে চাপিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে।

নাবিল হাফেজে কোরআন। আজ ওর ইন্টারভিউ। দ্রুত রুম থেকে বের হয়ে এলো নাবিল। সময় স্বল্প। ঠোঁটে নাড়িয়ে কোরআন পড়তে পড়তে নাবিল ব্যাগ হাতে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে। বাসার অনতিদূরে মসজিদ। মসজিদে বায়তুস সালাহ। পাঁচতলা মসজিদ। তৃতীয় তলা পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রিত। আসছে রমজানে চতুর্থ তলাও শীতের নিয়ন্ত্রণে চলে আসবে।

নাবিল গতবার তারাবি পড়িয়েছে পাশের এলাকায়। এবার একটু বাসার পাশে থাকার ইচ্ছে। মসজিদে প্রবেশ করে নাবিল। পরীক্ষার্থী প্রচুর। সাতাত্তর জন। সবাই হাফেজ। এতো হাফেজ ! নাবিলের ভালো লাগে ভাবতে। এতো এতো জান্নাতী মানুষ!

মসজিদের ইমাম সাহেব বৃদ্ধ মানুষ। অনেক বছর আছেন এখানে। সম্মান করে সবাই। শ্রদ্ধাভাজন। তিনি বসে আছেন মিম্বরের নিচে। পাশে একজন বিচারক। সামনে গোলাকৃতির বৃত্ত সৃষ্টি করে আছেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ।

বৃত্তের বিন্দুতে বসে আছেন একজন হাফেজ। কোরআন পড়ছেন। সুরেলা। মাধুরী। বিচারক প্রশ্ন করে চলেছেন একের পর এক। নিরলস। আজ যেন পরীক্ষার্থীকে আটকে দেবার চেষ্টা তাকে জেঁকে ধরেছে।

একে একে নাবিল চলে আসে বৃত্তের ভেতর। নাবিল বসে পড়ে বিন্দুতে। নাবিল নিঃসংশয়ে কোরআন পড়ে। বিচারক থামিয়ে দিতে চায়। নাবিল থেমে যায়। ফলাফলে নাবিল পিছিয়ে। আরো ভালো ফলাফল প্রত্যাশা ছিলো নাবিলের কাছে। অন্তত এলাকার সন্তান হিসেবে। শ্রদ্ধাভাজন ইমাম কটুবাক্যে শাসালেনও।

নাবিল লজ্জাকাতর হওয়ার চেষ্টা করে। পারে না। অনেকদিন পর গায়ে চাপানো ঢিলেঢালা জোব্বা পরে নিজেকে কেমন লাগছে মনে করে হাসি পায়। ফিক করে হেসে ফেলে নাবিল।

কোনোরকম বাবার মান্নত