রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

আড়াই মাস পর বাড়ী ফিরলো নিখোঁজ মাদরাসা ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ আগষ্ট রহিদের নিখোঁজের সংবাদ প্রকাশিত হওয়ার পর দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে আজ বুধবার ৬ নভেম্বর সকালে রহিদ বাবু নিজ বাড়ীতে ফিরত এসেছেন।

তার বাবা রমজান আলী জানান, তিনি গত ১৭ আগস্ট বাসা থেকে বের হয়ে ট্রেনযোগে ঢাকায় চলে যান এসময় অনেকেই তাকে আপ্যায়ন করেন। এরপরে কমলাপুরে পৌঁছার পরে এক ট্রাক চালক তাকে নিয়ে চলে যান কুমিল্লায়।

সেখানে রহিদ হেলপারী করেন ওই ট্রাকের, সেই ট্রাক চালক রহিদ বাবুর খাওয়া-দাওয়া এবং থাকার ব্যবস্থা করেন। মঙ্গলবার ৫ হাজার টাকা সহ রহিদ বাবুকে বাসার উদ্দ্যেশে পাঠিয়ে দেন।

যদিও রহিদ বাবু বলেন, সেই টাকা গুলোর মধ্যে মাত্র ১৫০ টাকা রেখে কে বা কারা ট্রেনের মধ্যে নিয়ে গিয়েছে।

রহিদ বাবু (৮) গত ১৭ আগস্ট বাসা থেকে মাদরাসার উদ্দেশে রওনা হলেও সে মাদরাসায় না গিয়ে ঢাকার উদ্দ্যেশে রওনা দেয়।

এর পরে রহিদের বাবা রমজান আলী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও রহিদের কোনো সন্ধান না পেয়ে গত ২৩ আগস্ট রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

পীরগাছা থানা জিডি নম্বর ১০২০,তাং ২৩.৮.১৯। এর পর পীরগাছা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম আশে পাশের সকল থানায় ম্যাসেজ দেন। রংপুরের পীরগাছা মাদরাসায় পড়ে রহিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ