রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

সেন্ট মার্টিনের অদূরে ট্রলার ডুবিতে নিহত ৩, নিখোঁজ ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। পরে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালের দিকে দ্বীপের অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলার মীনসন্ধানী ডুবে যায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, এফবি মীনসন্ধানী ফিশিং ট্রলার থাকা ২৪ জন জেলে ডুবে যায়। সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে নৌবাহিনীর অপর জাহাজ ‘অপরাজেয়’ দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা গেছে। নিখোঁজ নয় জেলেকে উদ্ধারে নিরবচ্ছিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ