রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

চট্টগ্রামে ১০৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দর নগরীর চট্টগ্রামের পাহাড়তলীতে সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দিনব্যাপী এ অভিযানে এক হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় সাড়ে ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় দেড়শ কোটি টাকা বলে জানায় রেলের ভূ-সম্পত্তি বিভাগ।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে টিনশেড, সেমিপাকা ও আধা সেমিপাকা স্থাপনা নির্মাণ করেন অবৈধ দখলকারীরা। সেখান থেকে ১ হাজার ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আগের দিন (মঙ্গলবার) পরিচালিত অভিযানে ওই এলাকায় প্রায় ৪ একর জমি দখলমুক্ত করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নিয়ে দুই দিনে প্রায় ৯ একর জায়গা দখলমুক্ত হলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ