রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

বিকল দুই কিডনি, বাঁচতে চান হাফেজ রাশেদুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার গৌরীপুর স্বল্প পেন্নাই ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ রাশেদুল ইসলামের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকা শ্যামলী সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন সংকটাপন্ন মাদরাসার শিক্ষার্থী রাশেদুল বাঁচতে চান। তাকে বাঁচাতে দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসরা।

হাফেজ রাশেদুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের মিথলমা গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন ছেলে। শিক্ষা জীবনে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন।

সংসারে একমাত্র উপার্জনকারী বাবা মাওলানা রুহুল আমিন ইতোমধ্যে সন্তানের চিকিৎসার জন্য প্রায় তিন লক্ষ টাকা খরচ করেছেন। ছেলের চিকিৎসায় অর্থ ব্যয় করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন তিনি। নিজের একটি কিডনি সন্তানকে দিতে চান বাবা রুহুল আমিন। তবে রক্তে ত্রুটির কারণে তার কিডনি নেয়া সম্ভব হচ্ছে না।

রাশেদুলের চিকিৎসার প্রয়োজনে প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি, বিত্তশালী ও সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করছে তার পরিবার।

বাবা মাওলানা রুহুল আমিন জানান, ছেলে হাফেজ রাশেদুল ইসলামের চিকিৎসার জন্য বিশ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু প্রায় তিন লক্ষ টাকা খরচ করার পর তিনি আর্থিক সংকটে পড়ে গেছেন। তার পুর্ণাঙ্গ চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন। তাই তিনি সমাজের বিত্তশালী ও প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচাতে আর্থিক সহায়তা চান।

আর্থিক সহায়তা বিকাশ এবং মোবাইল ব্যাংকিং সেবায় করা যাবে।

হাফেজ রাশেদুল ইসলামের পার্সোনাল বিকাশ নাম্বার ০১৬৩১-৮১৩৬৯১, ব্যাংক একাউন্ট-২৭৩১৫১০০৫৭৭২৪।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ