শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় বুলবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতিবেগ বেড়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে বাংলাদেশের উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল।

শনিবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, দুপুর সাড়ে ১২টায় ঘূর্ণিঝড় বুলবুল মংলা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। পায়রা বন্দর থেকে ৩১৫, কক্সবাজার থেকে ৪৭০ ও চট্টগ্রাম থেকে ৪৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, সকাল ৯টার সময় ঘূর্ণিঝড় বুলবুল মংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। পায়রা থেকে ৩৩৫, কক্সবাজার থেকে ৪৮০ ও চট্টগ্রাম থেকে ৪৯০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।

সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আয়শা খানম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে পায়রা ও মংলা সমুদ্রবন্দরের ৭ নম্বর সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৬ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ