রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় ১৫ জেলে নিয়ে এফবি তরিকুল নামে একটি মাছ ধরা ট্রলার নিখোঁজ হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি।

গোলাম মোস্তফা চৌধুরি জানান, বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার নলী এলাকার নজরুল ইসলামের মালিকানাধীন এফবি তরিকুল নামে মাছ ধরা ট্রলারটি বঙ্গোপসাগরের নারিকেল বাড়িয়া এলাকায় বিকল হয়ে যায়।

এ সময় ট্রলারে মাঝিসহ ১৫ জেলে ছিল। এরপর পার্শ্ববর্তী একটি ট্রলারের মাধ্যমে তারা বরগুনায় খবর দেয়। খবর শুনে বরগুনা থেকে একটি ট্রলার তাদের উদ্ধারে গিয়ে নারিকেল বাড়িয়া, শ্যালাসহ বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি সন্ধান পায়নি।

তিনি আরো বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে আমরা ধারণা করছি এর ফলেই হয়তো ট্রলারটি ডুবে গেছে না হয় সুন্দরবনের কোথায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।

এদিকে ক্রমশ প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বিকেল থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটছে প্রান্তিক উপকূলের মানুষ।

বরগুনা সদর উপজেলার, পোটকাখালী, কেওড়াবুনিয়া, বুড়িরচর, নলটোনা, এম বালিয়াতলী, ডালভাঙা, নলী, মাঝেরচর ও গুলিশাখালী এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব এলাকার অধিকাংশ বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ