রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক দ্রব্য মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোলের বালুন্ডাগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফিজুর বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের হজরত আলী মোড়লের ছেলে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামি হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার (১১ নভেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ