সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

যেভাবে আলোর পথে বিখ্যাত রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

সকাল ছয়টা বাজে। লন্ডনের একটি হোটেলে বসে আছেন সনি বিল উইলিয়ামস। ফজরের নামাজের জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন, “আমি যখন নামাজের জন্য হাত তুলি, তখন আমি বলি- আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে আরও উত্তম ব্যক্তি হিসাবে গড়ে তুলুন!”

“আমি আমার দুর্বলতা জানি, আমাকে সাহস দিন। আমার পাপ ক্ষমা করুন! আয় আল্লাহ! আমার প্রিয়জন এবং আমার কাছের মানুষদের মঙ্গল করুন। তাদের সুরক্ষিত রাখুন, বিশেষত আমার বাচ্চাদের। আমরা আপনারই ইবাদত করি, আপনারই প্রশংসা করি।”

উইলিয়ামসের ইসলাম গ্রহণের ১০ বছর হয়ে গেছে। ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় সিডনির এক মসজিদে গিয়ে তিনি প্রভাবিত হন এবং এরপর তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় মুসলিম মুখ বলা হয়। দেশটির ক্রীড়াজগতে তার বেশ প্রভাব রয়েছে।

সনি উইলিয়াম

৩৩ বছর বয়সী সনি বিল উইলিয়ামস হলেন নিউজিল্যান্ডের প্রখ্যাত রাগবি খেলোয়াড় ও পেশাদার হেভিওয়েট মুষ্টিযোদ্ধা। তিনি দুইবার রাগবি বিশ্বকাপও জেতেন। ক্রাইস্টচার্চ মসজিদে সন্ত্রাসী হামলার পর থেকেই মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন।তার প্রচেষ্টায় উইলিয়ামসের মা ‘লি উইলিয়ামস’ ইসলাম গ্রহণ করেছেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন,১০ বছর পূর্বে আমার জীবনে খ্যাতি ছিল, চাকচিক্য ছিল কিন্তু আমার অন্তরে ছিল হাহাকার। ইসলাম গ্রহণের মাধ্যমে আমি আমার জীবনের পূর্ণতা অনুভব করেছি। কিছু মানুষ মনে করে ইসলাম গ্রহণ করা লজ্জার বিষয় কিন্তু আমি গর্বিত, কারণ আমি আল্লাহকে পেয়েছি।

বিল উইলিয়ামস আল্লাহ তায়ালার প্রশংসা করার প্রতি গুরুত্বরোপ করে বলেন, এক গ্লাস পানি পান করলেও আল্লাহর প্রশংসা আদায় করতে হবে।বউ-বাচ্চাদের সাথে দেখা করেও আলহামদুল্লিাহ বলতে হবে। আমার প্রভু সবসময় আমার অন্তরে থাকবে।

[caption id="" align="aligncenter" width="624"]সনি বিল উইলিয়ামস, নিউজিল্যান্ড উইলিয়ামস গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করার পরে তার সহযোদ্ধা মুসলিম খেলোয়াড় উফা টঙ্গফাসির সাথে প্রার্থনা করতে দেখা গেছে।[/caption]

গত বছর বিখ্যাত এ রাগবি খেলোয়াড় ওমরাহ পালনের জন্য সৌদি আরব à¦