বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জে দাওয়াতুল হকের ইজতেমা; থাকবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মজলিসে দাওয়াতুল হক ও খানকায়ে ইমদাদিয়া আশরাফিয়া কিশোরগঞ্জ-এর উদ্যোগে তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমা আয়োজন করা হয়েছে।

আগামী ২১ নভেম্বর কিশোরগঞ্জের মারিয়া বাগে মোসাফির ঈদগাহ ময়দানে ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

শাহ হাকীম মুহাম্মাদ আখতার রহ.-এর বিশিষ্ট খলীফা হযরত মাওলানা শাহ মুহাম্মাদ ইসমাঈল-এর সভাপতিত্বে বয়ান করবেন, ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

এছাড়াও বয়ান করবেন- ইসলামী শরীয়াহ বোর্ড আমেরিকার সভাপতি মুফতি জামাল উদ্দীন, দক্ষিণ আফ্রিকার দারুল উলূম আজাদ বিল-এর সিনিয়র মুহাদ্দিস মুফতি আমজাদ কাসেমী, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, পীরে কামেল  মাওলানা আবদুল মতীন বিন হোসাইন (পীর সাহেব ঢালকানগর), শাইখুল হাদীস মাওলানা হাবীবুর রহমান, মাওলানা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব নোয়াখালী) ও মুফতি জাফর আহমদ।

ইজতেমা কতৃপক্ষ  জানিয়েছেন, তিনদিনের ইসলাহী ইজতেমায় ২৪ ঘন্টা আমলী ও তারবিয়তী প্রোগ্রাম এবং সুন্নতের মশক করানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ