সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাত জেগে মোবাইল ব্যবহারে ক্ষতি ও করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ: অনেকে দিনে মাত্রাতিরিক্ত সেলফোন ও ল্যাপটপ ব্যবহার করে। অনেকে আবার শুয়ে শুয়ে সারা রাত মোবাইলের স্ক্রিনে কাটিয়ে দেয়। এসব অভ্যাস স্বাস্থ্যের জন্য, বিশেষ করে চোখের জন্য মারাত্মক ক্ষতি বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রাত জেগে সেলফোন ব্যবহারে যেসব ক্ষতি হয়: রাতের বেলায় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ডেকে আনে বিপত্তি। কারণ স্মার্টফোন থেকে বিচ্ছুরিত নীল রং মস্তিষ্কের কাজে বাধা দেয়।

রাতের বেলায় একটানা দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার চোখের মধ্যে রক্ত সঞ্চালন ব্যাহত করে। ফলে চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, ব্যথা অনুভূত হওয়া, চোখ শুকনো হয়ে যাওয়া, দেখতে অসুবিধা হওয়া, চোখের রক্তচাপ হঠাৎ করে বেড়ে যাওয়া, ঘুম ঠিকমতো না হওয়া, অতিরিক্ত মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়। এসব সমস্যা থেকে দুরারোগ্য ব্যাধি পর্যন্তও হতে পারে।

[caption id="attachment_175956" align="aligncenter" width="300"] বই কিনতে ক্লিক করুন[/caption]

গবেষণায় দেখা গেছে, যারা রাত জেগে সেলফোনের স্ক্রিনে সময় কাটান, তারা স্বাস্থ্যসম্মত খাবারও খান না; খিদের চোটে ভুলভাল খেয়ে ফেলেন, যা থেকে টাইপ ওয়ান ডায়াবেটিসেরও আশঙ্কা থাকে।

ক্ষতি থেকে বাঁচতে করণীয়: ১. ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টা আগে সেলফোন বা ল্যাপটপ একেবারে বন্ধ করুন। কারো এই অভ্যাস থাকলে এখনই সাবধান হোন।

২. ফেসবুক, ইউটিউব দেখতে বা অন্য কোনো কাজে সেলফোনের স্ক্রিনে বেশিক্ষণ থাকবেন না। অন্ধকারে স্ক্রিনে বেশিক্ষণ চোখ রাখবেন না; এটা আরো বেশি ক্ষতি ডেকে আনে।

৩. ই-বুক না পড়ে আলাদা করে বই পড়ুন। সিনেমা দেখতে চাইলে নেটফ্লিক্সের বদলে পর্দায় দেখার অভ্যাস করুন।

৪. রাতে একান্তই সেলফোন ব্যবহারের প্রয়োজন হলে নাইট মুড অ্যাপ ব্যবহার করুন। প্লেস্টোরে সার্চ দিলে এসংক্রান্ত অনেক অ্যাপ মিলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ