সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

যশোরের পালবাড়ীতে ইসলামী ব্যাংকের ব্যাংকিং বুথ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যাংকিং বুথ যশোরের পালবাড়ীতে উদ্বোধন করা হয়।

আজ বুধবার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ বুথ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম।

যশোর জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর শাখাপ্রধান মো. আছাদুজ্জামান ও পালবাড়ী ব্যাংকিং বুথ ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।

গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মো. শাহীনুর কাদির, সমাজ সেবক মো. নুর জালাল, শিক্ষাবিদ বোরহানুস সুলতান ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। সরকারের উন্নয়ন নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এই ব্যাংক।

তিনি বলেন, আর্থিক সুবিধা বি ত মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির জন্য ইসলামী ব্যাংক কাজ করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য ইসলামী ব্যাংকের সেবা উন্মুক্ত। তিনি উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ইসলামী ব্যাংকের সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ