মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বিকাশ অ্যাপেই কেনা যাবে ট্রেনের টিকেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুব সহজেই বিকাশ অ্যাপ দিয়ে ট্রেনের টিকেট কেনা যাবে। বিকাশ অ্যাপের মূল স্ক্রিনের টিকেট আইকন থেকে কয়েকটি ধাপে এ টিকেট কেনা যাবে।

কেনাকাটা, বিল পরিশোধ, অ্যাড মানি, মোবাইল রিচার্জসহ অন্যান্য অনেক সেবার মতই বিকাশ অ্যাপে টিকেট কেনার এ সুবিধাটি যুক্ত হওয়ায় এখন গ্রাহকদের আর একাধিক অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।

টিকেট কিনতে অ্যাপের টিকেট আইকন থেকে ট্রেন নির্বাচন করতে হবে। এখানে বাংলাদেশ রেলওয়ের ‘ই-টিকেটিং সার্ভিস’ স্ক্রিন আসবে।

এ স্ক্রিনে যাত্রার স্থান ও গন্তব্য, তারিখ, টিকেটের সংখ্যাসহ অন্যান্য তথ্য দিয়ে ট্রেন নির্বাচন করতে হবে। গ্রাহকের তথ্যানুসারে সিট ‘অ্যাভেইলেবল’ থাকলে ‘পারচেজ’ অপশন এ যেতে হবে। যেখানে রেলওয়েতে নিবন্ধিত ‘ইউজার আইডি’ ও ‘পাসওয়ার্ড’ দিতে হবে। এরপর বিকাশ গেটওয়ে আসবে।

গেটওয়েতে বিকাশ নম্বর দিলে গ্রাহক তার মোবাইল ফোনে একটি ভেরিফিকেশন কোড পাবেন। ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টিকেট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ