সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

নরসিংদীর মাধবদীতে লেখক ফোরামের কর্মশালা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আয়োজনে এবার নরসিংদীর মাধবদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তরুণদের জন্য দিনব্যাপী লেখালেখির বুনিয়াদি কর্মশালা।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার মাধবদীর জালপট্টির মাদরাসাতুল মদীনা আল ইসলামিয়ায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই কর্মশালা। মাধবদী বাসস্ট্যান্ড থেকে রিকশায় গরুর হাট জালপট্টিতে মাদরাসাটির অবস্থান।

কর্মশালায় প্রধান অতিথি থাকবেন দেশের অন্যতম শীর্ষ আলেম ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী। সভাপতিত্ব করবেন মসজিদে আকবর কমপ্লেক্স জালপট্টিরর খতিম মুফতি ইসহাক কামাল।

প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশে ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল, লেখক-অনুবাদক শামসুদ্দীন সাদী, তরুণ লেখক রেজা হাসান ও হাবিবুল্লাহ সিরাজ প্রমুখ।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধান করবেন মাদরাসাতুল মদীনা আল ইসলামিয়ার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ রাকিব হাসান। সহযোগিতায় থাকবে আল কাসিম সাহিত্য সংসদ।

কর্মশালায় কী পড়বো, কীভাবে পড়বো; কী লিখবো, কীভাবে লিখবো; বিশুদ্ধ লেখার কলাকৌশল; পত্রিকায় লেখালেখির নিয়মকানুন; ছড়া-কবিতা, ফিচার ও গল্পসহ প্রয়োজনীয় বিষয়ে হাতেকলমে শিক্ষা দেয়া হবে।

কর্মশালার নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দুই শতাধিক আগ্রহী নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, তরুণদের লেখালেখিতে আগ্রহী এবং যোগ্য করে গড়ে তুলতে সম্প্রতি উদ্যোগ নেয় লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু বুনিয়াদি কর্মশালা সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাহিদা তৈরি হওয়ায় এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের দায়িত্বশীলেরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ