সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

আইইউএমএস-এর সদস্য মনোনীত হলেন মাওলানা শহীদুল ইসলাম ফারুকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বের ইসলামিক স্কলারদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস (International Union for Muslim Scholars–IUMS)-এর সদস্য ও বাংলাদেশ প্রতিনিধি মনোনীত হয়েছেন চিন্তাবিদ আলেম ও গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী। ইতোপূর্বে এই দায়িত্বে ছিলেন মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান রহ.।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী একাধারে উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান—‘শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, বিরুলিয়া, ঢাকা’র প্রতিষ্ঠাতা পরিচালক, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর, লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম বাংলাদেশ ব্যুরোর সেক্রেটারী জেনারেল এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস সংগঠনটি মুসলিম বিশ্বের খ্যাতিমান ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত কাতার ভিত্তিক একটি প্রতিষ্ঠান। আরবিতে এ সংগঠনকে ‘ইত্তিহাদুল আলাম লি উলামা আল মুসলিমিন’ বলা হয়। বর্তমান আরব বিশ্বের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট মাকাসিদুশ শরীআহ বিশেষজ্ঞ ড. আহমদ রায়সূনী এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ