সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মিল্লিয়া-আলিগড়ের ছাত্রদের সুস্থতায় দেওবন্দে কুরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভে উত্তাল ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। রোববার দিল্লির জামিয়া এবং উত্তর প্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

বিক্ষোভ হয়েছে হায়দারাবাদের মৌলানা আজাদ, যাদবপুরসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয় অনেকে। বিশ্ববিদ্যালয়ে ঢুকে আটক করা হয় শতাধিক শিক্ষার্থীকে।

আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দারুল উলুম দেওবন্দে। শিক্ষার্থীরা মাদরাসা-মসিজিদের আঙিনায় বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন। আহতদের সুস্থতার জন্য জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) এক বিবৃতিতে ভারতের প্রধান বিচারপতি শারদ অরভিন্দ ববদে বলেন, ‘দাঙ্গা’ অবশ্যই বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

এসময় রোববার (১৫ ডিসেম্বর) দক্ষিণ দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয় ও উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনা তদন্ত করার অনুরোধ জানালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের (এফআইআর) শুনানি হবে।

বিক্ষোভকারীদের নিয়ে প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। পরিস্থিতি ঠাণ্ডা হলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি নেই। আগে দাঙ্গা বন্ধ করতে হবে।

গেলো বৃহস্পতিবার নতুন নাগরিকত্ব বিলে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি। একে সংখ্যালঘু এবং আদিবাসীবিরোধী আখ্যা দিয়ে চলছে ভারতজুড়ে বিক্ষোভ।

দেওবন্দ মিডিয়া অবলম্বনে রকিব মুহাম্মদ 

আরএম/