তাওহীদ আদনান ।।
১৮ ডিসেম্বর দিনটি বিশ্ব আরবি ভাষা দিবস৷ জাতিসংঘসহ আরব বিশ্বে দিবসটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালিত হয়৷ শুধুমাত্র মূলধারার মিডিয়ার নির্লিপ্ততার কারণে, দিবসটি তেমন কোনো সাড়া জাগাতে পারে না বাংলাদেশে।
এ দিবসের ব্যাপারে বা এ দিবসের ইতিহাসের ব্যাপারে তেমন কোনো জানা-শোনার আগ্রহও পরিলক্ষিত হয় না বাংলাদেশে৷ বিষয়টা দুঃখজনক৷
অথচ একটু পর্যবেক্ষণ করলেই দেখা যায়, আরবি ভাষার সঙ্গে রয়েছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আত্মার সম্পর্ক। এ দেশের আপামর জনসাধারণ আরবি ভাষাকে পরম শ্রদ্ধা করে, মন থেকে ভক্তি করে ও হৃদয় দিয়ে ভালোবাসে। আরবি ভাষার যেমন রয়েছে ধর্মীয় গুরুত্ব, তেমনই রয়েছে বৈষয়িক গুরুত্বও।
আরবি ভাষা হলো কুরআনের ভাষা। মুসলমানদের ধর্মীয় ভাষা; হৃদয়ের সম্মানিত ভাষা। প্রায় চব্বিশ কোটি মানুষের মাতৃভাষা। এর গুরুত্ব অপরিসীম। প্রতিটি মুসলমানকেই অন্তত তার ইবাদত পরিশুদ্ধ করতে আরবি ভাষা শিখতে হয়। আর আলেম, ফকিহ ও মুহাদ্দিস হতে হলে জানতে হয় আরো ভালোভাবে। দক্ষতা অর্জন করতে হয় ব্যাকরণে ও সাহিত্যে।
ইসলামের সঙ্গে এ জনপদের সম্পর্ক হাজার বছরেরও বেশি। সুদীর্ঘ এই সময়ের প্রতিদিন এ ভূখণ্ডের মানুষ নিদ্রা ত্যাগ করে নতুন দিনের যাত্রা শুরু করে যে আজানের সুমধুর সুর শোনে তা-ও কিন্তু আরবি ভাষার কিছু বাক্য। দলমত নির্বিশেষে এ দেশের লক্ষ-কোটি মানুষ সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে প্রতিদিন সামান্য হলেও কুরআন পড়ে থাকে। তারও ভাষা আরবি।
এ দেশের তিন লক্ষাধিক মসজিদে প্রতিদিন পাঁচবেলা দলবদ্ধভাবে ও এককভাবে যে নামাজ পড়া হয় তার ভাষাও আরবি। একজন ধর্মপ্রাণ মুসলমান, তিনি যে দল ও মতের হোন না কেন; নামাজের কারণে প্রতিদিন তাকে কম করে হলেও মোট আধা ঘণ্টা সময় নিবীড়ভাবে আরবি ভাষার সঙ্গে কাটাতে হয়। প্রতি সপ্তাহের শুক্রবারে তাকে দশ মিনিট আরবিতে খুতবা শোনতে হয়।
এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তাদের জন্মের পর মুহূর্তে সর্বপ্রথম যে শব্দ শোনে, যে বাক্যগুলো দিয়ে পৃথিবীর নতুন জীবনে তারা বরণীয় হয়, সমাদৃত হয়, অভিনন্দিত হয়- সেই আজানের ভাষাও আরবি। আবার পৃথিবী থেকে তাকে চিরবিদায় দেওয়া হয় আরবি ভাষায়। জানাজার নামাজ, লাশ কবরে রাখার দোয়া, কবর মাটি দিয়ে ঢেকে দেওয়ার দোয়া সবই আরবিতে।
অর্থনৈতিক বিবেচনায়ও আরবি ভাষা বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির অন্যতম শক্তি ধরা হয় রেমিটেন্স। আর এ রেমিটেন্সের সিংহভাগই অর্জিত আরবি ভাষার দেশসমূহ à¦