বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি নেত্রকোনায় পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ১ ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী 

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক-মালিকপক্ষের সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ উপজেলার সুমিলপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, মুনলাক্স কম্পোজিট নামের একটি তৈরি পোশাক কারখানায় আমিনুল নামের এক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কর্তৃপক্ষ।

এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে কর্মবিরতির ঘোষণা দিয়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা। এ সময় মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ