শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ চায় না ইরান, তবে অধিকার আদায়ে অটল থাকবে সবসময়: মোজতবা খামেনি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আবারও  সংসদে পাঁচ সিটির উন্নয়নসহ ১০টি বিল পাস ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার ছুঁবে বাংলাদেশ, সরকারের প্রতিশ্রুতি সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

৫৬ পদে নিয়োগ দিচ্ছে মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদরাসার নবসৃষ্ট ৪৩ ক্যাটাগরির ৫৬ পদে জনবল নিয়োগের জন্য আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। উক্ত পদগুলোর মধ্যে দাখিল মাদরাসার জন্য ১২টি, আলিম মাদরাসার জন্য ১১টি, ফাজিল মাদরাসার জন্য ১১টি ও কামিল মাদরাসার জন্য ৯টি শিক্ষক-কর্মচারী পদ রয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) আদেশটি প্রকাশ করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ১৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, দাখিল মাদরাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী শিক্ষক, বাংলা, সমাজবিজ্ঞান বা ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক, আয়া ও নিরাপত্তা কর্মী পদে ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। এছাড়া ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক বা ক্যাটালগার, কম্পিউটার ল্যাব অপারেটর পদে ২০২০-২০২১ অর্থবছরে নিয়োগ দেওয়া যাবে।

এদিকে দাখিল মাদরাসায় জুনিয়র মৌলভী, ল্যাব সহকারী ও সহকারী মৌলভী পদে ২০২১-২২ অর্থবছরে নিয়োগ দেওয়া যাবে। সেই সঙ্গে ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে সহকারী শিক্ষক পদে ২০২২-২৩ অর্থ বছরে নিয়োগ দেওয়া যাবে।

নবসৃষ্ট পদের আদেশ অনুসারে, আলিম মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক, আরবি বিষয়ের প্রভাষক ও আফিস সহকারী, কাম হিসাব সহকারী পদে ২০১৯-২০ অর্থবছর থেকে নিয়োগ দেওয়া যাবে। আলিম মাদরাসার উপাধ্যক্ষ, পদার্থ ও রসায়ন বিষয়ের দুইটি প্রদর্শক পদ, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে ২০২০-২১ অর্থবছরে নিয়োগ দেওয়া যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ