মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ফেসবুকে নববর্ষের 'শুভেচ্ছা মেসেজ' ডেকে আনতে পারে বিপদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদিন পরেই আসছে নতুন বছর ২০২০। নতুন বছরের প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে ব্যস্ত সবাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ হোয়াটসঅ্যাপেও একটি নববর্ষের ‘শুভেচ্ছা মেসেজ পাঠানো হচ্ছে সবাইকে।

আর নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করেছে। এ লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল। যা একজন ফেসবুক ব্যবহারকারীর জন্য বিপদ ডেকে আনতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র এই কাজটি করছে। তারা মূলত ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে আনতে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ দিচ্ছে। তবে এই মেসেজ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই ভালো। নিচের ছবিটির মতো লিঙ্ক আসলে সেটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ