সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে লন্ডনে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামেয়া শরইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী-এর ইন্তেকালে ৩১ ডিসেম্বর সোমবার রাতে লন্ডনে তাৎক্ষনিক দোয়া মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।

মাহফিলে শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী রহ এর রুহের মাগফিরাত ও দরজা বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ মাওলানা ছালেহ আহমদ হামিদী।

যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দিন খান, সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে।

আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরএম/