সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আল্লামা আশরাফ আলী রহ.-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ মারুফ।।

ছাত্রজীবন থেকেই আল্লামা আশরাফ আলী রহ. জড়িয়ে ছিলেন রাজনীতির সঙ্গে। কুমিল্লায় যখন কাসেমুল উলূম মাদরাসায় পড়েন, তখন আল্লামা আতহার আলী রহ. প্রতিষ্ঠিত নেজামে ইসলাম পার্টির কর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর কর্মজীবনের শুরুতে কিশোরগঞ্জ জেলায় নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি হিসেবে মনোনীত হন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের পর তার পদোন্নতি হয়, তিনি দলটির কেন্দ্রীয় সেক্রেটারি নিযুক্ত হন। তারপর হাফেজ্জী হুজুর রহ. এর সম্মিলিত জোটে যোগদান করেন। পরবর্তীততে তাসাউফের দিকে ঝুঁকে পড়ায় রাজনীতি থেকে কিছুটা দূরে সরে যান। রাজপথ ছেড়ে নির্জনবাস আরম্ব করেন, আড়ালে থাকেন লোকচক্ষুর।

তখন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. একদিন কাসেমুল উলূম মাদরাসায় গিয়ে তাকে কাছে ডাকেন, আহ্বান করেন খেলাফত মজলিসে যোগ দিতে। তিনি রাজি হন। শায়েখের ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন আবার রাজপথে। খেলাফত মজলিসের 'নায়েবে আমির' হিসেবে শায়েখের সঙ্গে কাজ করতে থাকেন।

শায়েখের ইন্তেকালের পর তিনি দলটির অভিভাবক পরিষদের অভিভাবক হন, এবং আমৃত্যু এই পদে সক্রিয় থাকেন।

উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী রহ. ১৯৭৯ সালের নির্বাচনে নেজামে ইসলাম পার্টির পক্ষে দলের নাম ব্যবহার না করে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

তার জন্ম ১৯৪০ সালের পহেলা মার্চ, কুমিল্লার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম আলহাজ্ব মাওলানা মফিজুদ্দীন সাহেব। রাহমাতুল্লাহি আলাইহি।

(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ