বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চিরবিদায়ের আগে মুসলিমদের জন্য আল্লামা আশরাফ আলীর দুই নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হুসাইন মাহমুদ।।

চিরবিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন শ্রদ্ধেয় নানাজান কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ.। মৃত্যুর কয়েকদিন আগে তিনি বিশ্বমুসলিমদের উদ্দেশ্যে দুইটি নসিহত করেন।

কেরানীগঞ্জ মসজিদুন নূরের ইমাম মাওলানা ইদ্রিস আলী আমার আব্বাজান তাকে দেখতে হাসপাতালে গেলে তিনি তার মাথায় স্নেহের হাত বুলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ভাগিনা! আমার জন্য দোয়া করবা। সবার জন্য দোয়া করবা। আল্লাহ যেনো আমাদের সবাইকে আল্লাহ ও তার রাসূলের রাজি খুশি মত জীবনের শেষ পর্যন্ত যেতে পারি।’

তিনি তখন বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে দুটি নসিহত করে  বলেন, ‘দুইটি জিনিস মনে রাখলে আল্লাহর রাজি খুশি সহজ। এক. গুনাহ ছেড়ে দিতে হবে। দুই. সুন্নাতে নববীকে আকড়ে ধরতে হবে।’

তিনি সবসময় একটি শের ( কবিতা) বলতেন, আজো সে শেরটি কানে বাজে,

নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে...,

অর্থ: নবীর সুন্নাতই জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ এ সুন্নাতই তোমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাত করিয়ে দিবে।

উল্লেখ্য, আল্লামা আশরাফ আলী রহ. ৩১ ডিসেম্বর রাত ১. ৪০ মিনিটে ঢাকা আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন।

প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ