বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য' গ্রন্থের পাঠ উন্মোচন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুক্রবার (৩ জানুয়ারি) বাদ আসর তরুণ কবি ও কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর রচিত ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’গ্রন্থের পাঠ উন্মোচন হতে যাচ্ছে। আয়োজন সহযোগিতায় থাকছে ইসলামি বই বিক্রির জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘নিয়ামাহ বুকশপ’।

কবি নেসারুদ্দিন রুম্মানের সঞ্চালনায় বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত থাকবেন, লেখক কাজী আবুল কালাম সিদ্দীক, মনযূরুল হক, আবদুল্লাহ আল মাসউদ, মইনুল ইসলাম তুহিন। এছাড়াও বুদ্ধিবৃত্তিক মানস গঠনের এই অনুষ্ঠানে লেখক, সাংবাদিক এবং সাহিত্য ও বই অনুরাগীরা উপস্থিত থাকবেন।

অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন

পাঠ উন্মোচন অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন নিয়ামাহ বুকশপের প্রধান পরিচালক আব্দুর রহমান মুয়াজ ও নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন রাকিব।

উল্লেখ্য, হাদিস ও সিরাতের সূত্রনির্ভর ধারাবর্ণনায় রচিত হয়েছে ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ বইটি। প্রাঞ্জল ভাষা, সাহসী গদ্য আর গল্পভাষ্যের টান টান উত্তেজনা নিয়ে সিরাতপাঠের নতুন সংযোজনা।

নবপ্রকাশ থেকে প্রকাশিতব্য বইটির পৃষ্ঠাসংখ্যা ২৫৬ এবং মলাটমূল্য ধরা হয়েছে ৩৪০ টাকা। ২০% ছাড়ে নিয়মিত মূল্যে বিক্রি হবে ২৭০ টাকায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ