সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

খেলাফত মজলিস বার্সেলোনা শাখার উদ্যোগে আল্লামা হবিগঞ্জী রহ. এর স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেন থেকে: হাদীস শাস্ত্রের উজ্জল নক্ষত্র, বর্ষিয়ান আলেম শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে খেলাফত মজলিস বার্সেলোনা শাখার উদ্যোগে ৫ জানুয়ারি রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্সেলোনা শাখার সহ সভাপতি জনাব এম আব্দুল গফুর ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস কাতালোনিয়া প্রদেশ পরিচালক অধ্যাপক মুহা. নজরুল ইসলাম।

বার্সেলোনা খেলাফত মজলিস বার্সেলোনা শাখা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ বদরুল হক্ব এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- শাখার সহ সভাপতি মাওলানা হাফেজ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ মখন, তারবিয়্যাহ সম্পাদক মাওলানা শরফ উদ্দিন আজাদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা হাফিজ খলিলুর রহমান, সহ তারবিয়্যাহ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আল্লামা হবিগঞ্জী রহ. ছিলেন উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এক বুজুর্গ আলেম ও ইসলামী আন্দোলনের সিপাহসালার। তিনি তার জীবনের দীর্ঘ ৬০ বছর দরসে বুখারীর খেদমত করে গেছেন একই সাথে ইসলামী আন্দোলনে ও ছিলেন সমান ভাবে সক্রিয়। এমন একজন মহান মনিষীকে হারিয়ে দেশ ও উম্মাহ আজ শোকে কাতর।

বক্তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত ও তার সকল গুণগ্রাহীকে ধৈর্য্যধারনের তৌফিক কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন ।

-এএ