শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সিলেটে আল্লামা হবিগঞ্জী রহ.-এর 'জীবন ও কর্ম শীর্ষক' আলোচনা সভা মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস, দেশের শীর্ষ আলেম ও রাজনীতিক আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহিদ সুলেমান হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সিলেটের জামিআ সিদ্দিকিয়ার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখবেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবিদ ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন জামিআ সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মবনু ও পরিচালক মুফতি মাওলানা মনসুর আহমদ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ