সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

তাবলিগের সাথীদের প্রতি কাকরাইলের জরুরি হেদায়েত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াত ও তাবলিগের ইজতেমা পরবর্তী সময়ে আহলে শূরার সাথীদের উদ্দেশ্যে জরুরি নির্দেশনা দিয়েছে তাবলিগের মারকাজ মসজিদ কাকরাইল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ তাবলিগ জামাতের মুরুব্বি ও শুরা সদস্য মাওলানা রবিউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে সাথীদের উদ্দেশ্যে জরুরি এ নির্দশনা দেওয়া হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, নবিওয়ালা এই মহান দাওয়াতের কাজে ছাত্রদের সম্পৃক্ত করার জন্য আমাদের বড়রা কাজের শুরু থেকে ফিকির ও প্রচেষ্টা করে এসেছেন, এই সুবাদে আজ কাকরাইলের মাশওয়ারাতে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন এস,এস,সি ও দাখিল সমমানের পরীক্ষা শেষে সকল ছাত্র যেন আল্লাহর রাস্তায় কমবেশী নিয়ে বের হয়, সেই দিকে সকলের মনোযোগ আকর্ষণ করা হয়েছে।

‘প্রতিটি মসজিদে ছাত্রদের তালিকা বানিয়ে গাস্তের মাধ্যমে তাদেরকে তাবলীগে সময় লাগাতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে। এবং যারা রাজি হবেন তাদের সাথে গার্ডিয়ান ও মুরব্বিদের রাহবার হিসাবে দিতে হবে, যাতে সকলেই বেশি বেশি উপকৃত হতে পারে।’

‘প্রতিবছরের ন্যায় এবারও এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের খুরুজ নিজ নিজ জেলা থেকেই হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও এ জামাতগুলোর প্রতি বিশেষভাবে যত্ন নিতে জেলা পর্যায়ের সাথিদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যারা হজ ও ওমরায় মাস্তুরাতসহ তাবলিগের কাজ করবেন, তাদের মধ্যকার কেবল পুরুষদের আগামী ৮ই ফেব্রুয়ারী শনিবার সকাল ০৯.০০ ঘটিকায় জামাত বন্দি ও ছােয়াদ হওয়ার জন্য কাকরাইলে আসার জন্য বলা হয়েছে।’ বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ