বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

নওগাঁয় বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পর বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণুপুর বিজলীপাড়ার গ্রামের শুকরার ছেলে সদিপ, কাঁটাপুকুর গ্রামের মতু জিল্লুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণুপুর দিঘিপাড়ার মতু খাদাবক্সের ছেলে মফিজুল উদ্দিন।

বিজিবি সূত্র জানা গেছে , বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে ভোরে সীমান্তের ২৩১/১০ (এস) মেইন পিলার এলাকা দিয়ে আসার পথ ক্যাদারীপাড়া ক্যাম্পর টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন থেকে গুলি করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ভারতের ৮০০গজ ভেতরে সদিপ ও কামাল মারা যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল বাংলাদেশে চলে আসেন। পরে মারা যান।

বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ