বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

হারপিক খেয়ে খুলনায় এমপি পুত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

গতকাল বুধবার সকালে খুলনার ডুমুরিয়ার নিজ বাড়িতে হারপিক খেয়ে অসুস্থ হন অভিজিৎ চন্দ্র চন্দ।

স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বিকেলে হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

অভিজিতের বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই বেশ কিছু দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে এ ঘটনা ঘটিয়েছেন। তার মরদেহ খুলনায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

অভিজিৎ চন্দ্র চন্দ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন, অভিজিৎ বিবাহিত, সে দুই সন্তানের বাবা। বেশ কিছুদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। এ কারণে তাকে চিকিৎসাও দেয়া হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা. খালেদ মাহমুদ জানান, তার শরীরে রক্তের চাপ দ্রুত কমছিল। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বড় মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বে‌বিও এমন ঘটনা ঘটান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ