বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এক ধাক্কায় দল ছাড়লেন বিজেপির ৮০ মুসলিম নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেন্দ্রীয় সরকারের সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) আইনের বিরোধিতা করে মধ্য প্রদেশের ভারতীয় জনতা পার্টির প্রায় ৮০ মুসলিম নেতা শুক্রবার পদত্যাগ করেছেন। খবর স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির।

পদত্যাগকারী নেতাদের একজন হলেন রাজিক কুরেশি ফারশিওয়ালা। তিনি জানান, তারা দলের নবনির্বাচিত সভাপতি জে পি নাড্ডা কাছে সিএএ-কে বিভেদ সৃষ্টিকারী বলে লিখিতভাবে জানিয়ে পদত্যাগ করেছেন।

এই বিজেপি নেতা জানান, পদত্যাগকারীদের মধ্যে বিজেপির সংখ্যালঘু সেলের অনেকেই আছেন। গত বছরের ডিসেম্বরে সিএএ পাস হওয়ার পর তাদের জন্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, মানুষ আমাদের অভিশাপ দেয় এবং আমরা আর কতদিন এমন বিভেদ সৃষ্টিকারী আইনের বিষয়ে নীরব থাকব জানতে চায়। নির্যাতিত শরণার্থীরা যে ধর্মেরই হোক ভারতীয় নাগরিকত্ব পাওয়া উচিত।

মুসলিম নেতারা তাদের চিঠিতে উল্লেখ করেন, ভারতীয় সংবিধানের আর্টিকেল ফোরটিন অনুসারে সব নাগরিকের সমান অধিকার আছে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ধর্মের ভিত্তিতে সিএএ প্রয়োগ করছে।

এই চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই আইন দেশকে বিভক্ত করবে এবং এটি সংবিধানের মৌলিক নীতির বিরোধী। ফারশিওয়ালা বলেন, শুধু ধর্মের ভিত্তিতে একজনকে অনুপ্রবেশকারী বা সন্ত্রাসী বলা যায় না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ